• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label অশ্লীলতার পরিণাম ঘাতক ব্যাধির প্রাদুর্ভাব. Show all posts
Showing posts with label অশ্লীলতার পরিণাম ঘাতক ব্যাধির প্রাদুর্ভাব. Show all posts

23 March, 2016

অশ্লীলতার পরিণাম ঘাতক ব্যাধির প্রাদুর্ভাব


লিলবর আল-বারাদী
বর্তমানে আমাদের দেশে অশ্লীলতার সয়লাব চলছেফলে নানা রকম মরণব্যাধি মহামারীর আকারে ধেয়ে আসছেনারী-পুরুষের অবাধ মেলামেশার ফলে অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছেআর এ কারণে প্রতিনিয়ত ব্যভিচারের প্রসার ঘটছে এবং মানুষ জটিল সব রোগে আক্রান্ত হচ্ছেবিবাহ বহির্ভূত যৌনাচারের কারণে সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, মোনিলিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, জেনিটাল হার্পিস, জেনিটাল ওয়ার্টস প্রভৃতি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছেআর ঘাতক ব্যাধি এইডস ও এ্যাবোলা এখন অপ্রতিরোদ্ধ মরণ ব্যাধিঅথচ অশ্লীলতার নিকটবর্তী হতে কড়া নিষেধাজ্ঞা রয়েছে ইসলামেমহান আল্লাহ বলেন, وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ- তোমরা প্রকাশ্য ও গোপন অশ্লীলতা সমূহের নিকটবর্তী হয়ো না(আনআম ৬/১৫১)অন্যত্র তিনি বলেন, وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيْلًا তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, কারণ এটি অশ্লীল ও মন্দ পথ(বনী ইসরাইল ১৭/৩২)