• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label বুকে হাত বাধার দলীল. Show all posts
Showing posts with label বুকে হাত বাধার দলীল. Show all posts

04 April, 2016

বুকে হাত বাধার দলীল

ছলাতে হাত কোথায় রাখবেন, যত বিতর্ক শুরু হয়েছে শুধু মায়াবী গোড়ামীর কারনে । অথচ রসুল (ছঃ) বলেছেন, صلوا كما رايتموني أصلي অর্থঃ "তোমরা সেভাবেই ছালাত আদায় কর, যে ভাবে তোমরা আমাকে ছালাত আদায় করতে দেখ " (বুখারী, আযান অধ্যায় 1/88 পৃষ্ঠা মিশকাত 'আযান ' অধ্যায় হা 683 )
তাহলে রসুল (ছঃ) কি চার মাযহাবের জন্য চার ধরনের ছালাত আদায় করেছেন । কেননা হানাফী মাযহাবের মতে পুরুষ নাভীর নিচে এবং নারীরা বুকের উপরে, মালিকী মাযহাবের মতে উভয় হাত ছেড়ে দিয়ে ছলাত আদায় করতে হবে, শাফী ও হাম্বলি কেউ গলার সামান্য নিচে কেউ বুক এবং পেটের মাঝখানে অর্থাৎ হৃদয়ের উপরে । তাহলে কি চার পদ্ধতি একসাথে সঠিক ।
হাদিস কি বলে, "নাসর ইবনে আলী. ........ আব্দুর রহমান হতে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনুয যুবায়ের (রাঃ ) কে বলতে শুনেছি, ছলাতে দুই পা সামনে রাখা এবং এক হাতের উপর অন্য হাত রাখা সুন্নাত।"( সুনানে আবু দাউদ 754, আবু দাউদ 1 খন্ড 52 পৃষ্ঠা ।)