• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label দাওয়াত ও তাবলীগে নারীদের ভূমিকা. Show all posts
Showing posts with label দাওয়াত ও তাবলীগে নারীদের ভূমিকা. Show all posts

13 February, 2017

দাওয়াত ও তাবলীগে নারীদের ভূমিকা

শরীফা বিনতে আব্দুল মতীন
যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন ধর্ম ও সভ্যতায় নারী জাতি নানাভাবে উপেক্ষিত, নিগৃহীত ও লাঞ্ছিত হয়ে এসেছেপুরুষরা নারীকে বাদ দিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে ও বাস্তবায়ন করেছেচাই সমাজে শান্তি আসুক বা না আসুকসতেরশ শতাব্দীতে রোম শহরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যে বৈঠকের নাম ছিল Council of the wise জ্ঞানীদের অধিবেশনউক্ত অধিবেশনে জ্ঞানীরা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, Women has no soul নারীদের আত্মা নেইনারীদের ব্যাপারে যখন রোমের জ্ঞানীদের এই ধারণা, তখন বোঝাই যায় সাধারণ মানুষ তাদের সাথে কি আচরণ করত! ইহুদী ধর্মে নারীকে পুরুষের প্রতারক বলা হয়েছেইউরোপীয়রা নারীকে শয়তানের অঙ্গ মনে করতগ্রীক সমাজের প্রাণপুরুষ বিশ্বখ্যাত দার্শনিক সক্রেটিসও মনে করতেন- Women is the greatest source of choose and disruption in the world পৃথিবীতে বিশৃংখলা ও বিভেদের সর্ববৃহৎ উৎস হল নারী
কিন্তু ইসলাম সম্পূর্ণ এর বিপরীতইসলামই একমাত্র ধর্ম, যা কিনা পুরুষের সাথে সব কাজেই নারীকে অন্তর্ভুক্ত করেছেআল্লাহ বলেন,وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ মুমিন ও মুমিনা একে অপরের বন্ধুতারা সৎকাজের আদেশ দেয় এবং মন্দ কাজে বাধা দেয় (তওবা ৭১)ওমর (রাঃ) বলেনكُنَّا فِى الْجَاهِلِيَّةِ لاَ نَعُدُّ النِّسَاءَ شَيْئًا، فَلَمَّا جَاءَ الْإِسْلاَمُ وَذَكَرَهُنَّ اللهُ، رَأَيْنَا لَهُنَّ بِذَلِكَ عَلَيْنَا حَقًّا- আমরা জাহেলী যুগে নারীদেরকে কোন হিসাবেই ধরতাম নাঅতঃপর যখন ইসলাম আসল এবং (কুরআনে) আল্লাহ তাদের (মর্যাদার) কথা উল্লেখ করলেন, তাতে আমরা দেখলাম যে, আমাদের উপর তাদের হক আছে[1] শরীআতের সব বিধানেই নারী শামিল রয়েছেদাওয়াত ও তাবলীগের ক্ষেত্রেও নারীরা পুরুষদের থেকে বিচ্ছিনণ নয়রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে এক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য পদচারণা ছিলনিম্নে এ প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করা হ