• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label দ্বীন ও দুনিয়া পৃথক বস্তু. Show all posts
Showing posts with label দ্বীন ও দুনিয়া পৃথক বস্তু. Show all posts

22 January, 2017

দ্বীন ও দুনিয়া পৃথক বস্তু

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
  
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قَدِمَ نَبِىُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِيْنَةَ وَهُمْ يَأْبُرُوْنَ النَّخْلَ يَقُوْلُوْنَ يُلَقِّحُونَ النَّخْلَ فَقَالَ : مَا تَصْنَعُوْنَ. قَالُوْا كُنَّا نَصْنَعُهُ قَالَ : لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوْا كَانَ خَيْرًا. فَتَرَكُوْهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ- قَالَ : فَذَكَرُوْا ذَلِكَ لَهُ فَقَالَ : إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِيْنِكُمْ فَخُذُوْا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ. قَالَ عِكْرِمَةُ أَوْ نَحْوَ هَذَا. قَالَ الْمَعْقِرِىُّ فَنَفَضَتْ. وَلَمْ يَشُكَّ.- رواه مسلم
অনুবাদ : হযরত রাফে বিন খাদীজ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) যখন মদীনায় হিজরত করে আসেন, তখন সেখানকার লোকেরা নর খেজুর গাছের রেণু নিয়ে মাদী খেজুর গাছের রেণু লাগাততিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এরূপ কর কেন? তারা বলল, আমরা বরাবর এ কাজ করে থাকিতিনি বললেন, তোমরা এরূপ না করলেই সম্ভবতঃ ভাল হতখন তারা এটা করা ছেড়ে দিল  তাতে ফলন কম হ। (রাবী বলেন) অতঃপর তারা বিষয়টি রাসূলের নিকটে উত্থাপন করলরাসূলুল্লাহ (ছাঃ) বললেন, নিশ্চয়ই আমি একজন মানুষ বৈ কিছু নইঅতএব আমি যখন তোমাদের দ্বীন বিষয়ে কোন নির্দেশ দেই, তখন তোমরা তা গ্রহণ করোআর যখন আমার নিজের রায় অনুযায়ী কোন নির্দেশ দেই, তখন আমি একজন মানুষ বৈ কিছু নই[1]
হাদীছের ব্যাখ্যা :
(لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوْا كَانَ خَيْرًا) যদি তোমরা এটা না করতে তাহলেই সম্ভবতঃ ভাল হছহীহ মুসলিমে ত্বালহা (রাঃ)-এর বর্ণনায় এসেছেما أظن يعنى ذلك شيئا আমি ধারণা করি না যে এর দ্বারা কিছু হতে পারেএটি বৈষয়িক অভিজ্ঞতার বিষয়নবীর জন্য এটা জানা আবশ্যক নয়বর্ণনা দৃষ্টে স্পষ্ট বুঝা যায় যে, এটি তাঁর ধারণা ভিত্তিক বক্তব্য ছিল, অহি-ভিত্তিক নয়যেমন কৃষকদের বক্তব্যের জবাবে রাসূল (ছাঃ) বলেন,
إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِيْنِكُمْ فَخُذُوْا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ.
আমি মানুষ বৈ কিছু নইঅতএব যখন আমি তোমাদেরকে দ্বীন বিষয়ে কোন নির্দেশ দেই, তখন তোমরা তা গ্রহণ করআর যখন আমার নিজের রায় অনুযায়ী কোন নির্দেশ দেই, তখন আমি একজন মানুষ বৈ কিছু নই