• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label একজন কাঠমিস্ত্রীর অনুপ্রেরণা. Show all posts
Showing posts with label একজন কাঠমিস্ত্রীর অনুপ্রেরণা. Show all posts

26 July, 2017

একজন কাঠমিস্ত্রীর অনুপ্রেরণা

_________________________________________
আল-আকসার ঘটনা শুরু হওয়ার পর নিজেকে নির্লিপ্ত রাখা কঠিন হয়ে পড়েছে। ইচ্ছে করেই পত্রিকা দেখছিলাম না। কারণ, ইহুদী কুত্তাদের হাতে ফিলিস্তিনি বোনদের নির্যাতনের ছবি দেখার সাহস খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আল আকসার এই ঘোরতর দুর্দিনে দু’কলম হলেও না লেখলে নিজেকে মুসলমান ভাবতে কষ্ট হচ্ছে। অন্তত নিজের মনকে শান্তনা দেয়ার জন্য হলেও কিছু লেখা দরকার।
তাই এলোমেলোভাবে দুয়েকটি ভাবনা শেয়ার করছি।

এক.
৬৩৭ খ্রিষ্টাব্দে হযরত উমার রা এর খেলাফত আমলে আবু উবাইদা ইবনুল জাররাহ রা এর নেতৃত্বে মুসলমানরা কুদস জয় করে। ১০৯৯ খ্রিষ্টাব্দে প্রথম ক্রুসেড যুদ্ধে ক্রুসেডারদের হাতে কুদসের পতন ঘটে। এর মধ্য দিয়ে কুদসে মুসলমানদের ৪৬২ বছরের শাসনের বিলুপ্তি ঘটে। তার পর দীর্ঘ ৮২ বছর এটি খ্রিষ্টানদের দখলে থাকে। ১১৮৭ খ্রিষ্টাব্দে হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের সম্মিলিত শক্তিকে পরাজিত করে কুদসকে শত্রুমুক্ত করেন। ১৯৪৮ সালে বিশ্বমোড়লদের চক্রান্তের ফসল স্বরূপ মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল নামক জারজ রাষ্ট্রটির জন্ম হলে পশ্চিম কুদস মুসলমানদের হাতছাড়া হয়। কিন্তু পূর্ব কুদসে অবস্থিত হওয়ার কারণে আল-আকসা তখন আপাতত রক্ষা পায়। ১৯৬৭ এর জুন মাসে মাত্র ৬ দিনের যুদ্ধে মিসর, সিরিয়া, জর্ডান এবং ইরাকের মতো চারটি আরব রাষ্ট্রের প্রতিরোধ বুহ্য ধ্বংস করে দিয়ে ইসরাইল পূর্বকুদস, পশ্চিমতীর, গাজা এবং গোলান মালভূমি দখল করে নেয়। দীর্ঘ ৭৮০ বছর পর পবিত্র আকসা থেকে আবারও হেলালী নিশান খসে পড়ে। উমার এবং আইয়ুবীর আমানত আবারও মুসলমানদের হাতছাড়া হয়। এরপর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৫০ বছর ধরে আল-আকসা কেঁদে চলেছে এবং আরেকজন আইয়ুবীর জন্য অপেক্ষার প্রহর গুনছে।