• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label চাই ভালোবাসা. Show all posts
Showing posts with label চাই ভালোবাসা. Show all posts

22 July, 2016

বন্দুকের নলের সামনে হুকুমাত কায়েম করা সম্ভব হলেও অন্তরে বিশ্বাস স্থাপন করানো সম্ভব নয়

মূল গল্পটি পড়ুন---
হিংস্রতা নয়, চাই ভালোবাসা
মুরাদুল ইসলাম, ফিলিপাইন থেকে | আপডেট: ১৯:৫১, জুলাই ২১, ২০১৬
মসজিদের পাশে লেখকচাকরিসূত্রে ফিলিপাইনে আসার পর ২০০৮ সালে দেশটির দক্ষিণের এক দ্বীপে গিয়েছিলাম অফিসের কাজে। সেটাই ছিল আমাদের অফিসের কোনো প্রকল্প এলাকায় আমার প্রথম পরিদর্শনে যাওয়া। এর কয়েক দিন পর ছিল কোরবানির ঈদ। সেখানে যাওয়ার আগে শুনেছিলাম ওখানে বেশ কিছু মুসলমান আছেন। তাই মনে মনে ভেবেছিলাম ঈদের নামাজের সমস্যা হবে না। কিন্তু বাস্তবে হলো উল্টো। গিয়ে শুনি আমার অফিসের ধারে কাছে কোনো মসজিদ নেই। ওই এলাকায় খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা। বিভিন্নজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম অফিস থেকে অনেক দূরে একটি মসজিদ আছে। গাড়িতে প্রায় দুই ঘণ্টার দূরত্ব।