• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label দ্বন্দ্ব নিরসন. Show all posts
Showing posts with label দ্বন্দ্ব নিরসন. Show all posts

02 June, 2017

দ্বন্দ্ব নিরসন

---মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللهَ يُحِبُّ الْمُقْسِطِينَ- إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ- (الحجرات ৯-১০)-
যদি মুমিনদের দুই দল পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে সন্ধি করে দাওঅতঃপর যদি তাদের একদল অপর দলের উপর সীমালংঘন করে, তাহলে তোমরা ঐদলের বিরুদ্ধে যুদ্ধ কর, যে সীমালংঘন করেযতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের (সন্ধির) দিকে ফিরে আসেঅতঃপর যদি তারা ফিরে আসে তাহলে তোমরা উভয় দলের মধ্যে ন্যায়ানুগভাবে মীমাংসা করে দাও এবং ন্যায়বিচার করনিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালবাসেনমুমিনগণ পরস্পরে ভাই ব্যতীত নয়অতএব তোমরা তোমাদের দুভাইয়ের মধ্যে সন্ধি করে দাওআর আল্লাহকে ভয় করতাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে (হুজুরাত ৪৯/৯-১০)
উপরের আয়াত দুটি ইসলামী সমাজ পরিচালনায় স্থায়ী মূলনীতি ও চিরন্তন দিগদর্শন সমতুল্যকারণ সমাজবদ্ধ জীবনে পরস্পরে দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিকসঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব নিরসনের পন্থা থাকাটাও আবশ্যিকসব সমাজেই এটা আছেতবে ইসলামী সমাজে এর জন্য কিছু বিশেষ নীতিমালা রয়েছেযা মেনে চলা সকল মুমিনের জন্য অপরিহার্য