• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label আয়াতুল কুরসী. Show all posts
Showing posts with label আয়াতুল কুরসী. Show all posts

06 April, 2016

আয়াতুল কুরসী



আয়াতুল কুরসী (আরবি: آية الكرسي ) হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াতএটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামিক বিশ্বে এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয়এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করে
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনিই চিরঞ্জীব; যাবতীয় সবকিছুর ধারক তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া ? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয় তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান । [২:২৫৫]