• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label আলোর পথ. Show all posts
Showing posts with label আলোর পথ. Show all posts

17 October, 2016

আলোর পথ

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

আল্লাহ বলেন,
اللهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ -
‘যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হ’তে আলোর দিকে বের করে আনেন। আর যারা অবিশ্বাস করেছে, শয়তান তাদের অভিভাবক। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওরা হ’ল জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে’ (বাক্বারাহ ২/২৫৭)
ইবনু কাছীর (রহঃ) বলেন, অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের খবর দিচ্ছেন যে, তার সন্তুষ্টির সন্ধানীদের তিনি শান্তির রাস্তাসমূহ দেখাবেন। অতঃপর তিনি বিশ্বাসী বান্দাদেরকে অবিশ্বাস, সন্দেহবাদ ও দ্বিধা-সংকোচের অন্ধকার থেকে বের করে সত্যের স্পষ্ট, উজ্জ্বল, প্রকাশ্য ও উদ্ভাসিত সরল পথের দিকে নিয়ে যাবেন। পক্ষান্তরে অবিশ্বাসীদের অভিভাবক হ’ল শয়তানেরা। যারা মানুষের মূর্খতা ও পথভ্রষ্টতাকে শোভনীয় করে দেখায়। এর মাধ্যমে তারা তাদেরকে সত্যের পথ থেকে বের করে নেয় এবং সেখান থেকে সরিয়ে অবিশ্বাস ও অপবাদের দিকে নিয়ে যায়।