লিলবর আল-বারাদী
বর্তমান বিশ্বের
সামাজিক যোগাযোগের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় মাধ্যম Facebook (ফেসবুক)। এ ভার্চুয়াল নেটওয়ার্কে এখন যুক্ত রয়েছে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ। Facebook
এখন বিশ্বের
সর্বাধিক ব্যবহৃত ওয়েবসাইট। যে Google ব্যতীত ইন্টারনেট কল্পনা করা যেত না,
বর্তমানে সেই Google-কে ছাড়িয়ে Facebook
এখন শীর্ষ স্থান
অধিকার করেছে। যে হারে এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে তাতে করে আগামী ২০১৪ সালেই এ সংখ্যা হবে দ্বিগুণ, অর্থাৎ ২০০ কোটি। বর্তমানে সবচেয়ে বেশী ফেসবুক ব্যবহারকারী রয়েছে এশিয়া মহাদেশে। আর দেশ হিসাবে
ব্রাজিল হ’ল সবচেয়ে বেশী ফেসবুক ব্যবহারকারী দেশ।

