লিলবর আল-বারাদী
ভূমিকা:
তিনিই (আল্লাহ) তাঁর রাসূরকে প্রেরন করেছেন হিদায়েত ও সত্য দ্বীনসহ সকল দিনের শ্রেষ্ঠত্ব দানের জন্য। (সূরা সাফফাত-৯ ও ফাতহ-২৮)। দ্বীন ইসলাম সুপ্রতির্ষ্ঠিত করার লক্ষ্যে প্রত্যেক জাতির জন্যে যুগে যুহে নবী রাসূল প্রেরিত হয়েছে । আমাদের আখেরী নবী (ছাঃ) উম্মাতে মুহাম্মাদীর জন্য রহমত স্বরুপ। (আম্বিয়া-১০৭)। দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম, অমানুষিক নির্যাতন, অকথ্য নির্যাতন নিরবে নিভৃতে সহ্য করেছেন । যদিও এ ব্যপারে মহান আল্লাহ হুঁসিয়ার উল্লেখ করে বলেন, আমি তো তোমাকে সমাত্র মানব জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রুপে প্রেরন করেছি। কিন্তু অধিকাংশ মানুষ জানে না (সাবা-২৮) কারোও উপর চড়াও হয়ে জবরদস্ত পূর্বক দ্বীন ইসলাম চাপিয়ে দেয়ার মত তাঁর আদর্শ নয়। আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি! আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল (আরাফ-১৫৮) । অতএব তুমি উপদেশ দিতে থাক, কেননা তুমি উপদেশকারী বৈ আর কিছুই নও, তোমাকে তকাদের উপর জবরদস্তকারী করে প্রেরণ করা হয়নি (গাশিয়া)।
