লিলবর আল-বারাদী
ক. মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা উচিৎ-
ক. মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা উচিৎ-
এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, আজকের মুসলিম নিজেদের মধ্যেই অসংখ্য
ভাগে বিভক্ত হয়ে আছে। আর তার চাইতেও দুঃখজনক হলো এই বিভক্তি খোদ ইসলামের
দ্বারা আদৌ স্বীকৃত নয়। ইসলাম বিশ্বাস করে তার অনুসারীদের মধ্যে ঐক্য এবং
একতার লালন করতে। জ্যোতির্ময়ী কুরআন বলছেঃ- ”তোমরা সবাই মিলে আল্লাহর রুজ্জু মজবুতভাবে আকঁড়ে ধরো এবং দলাদলি করো না৷ ” (সূরা আল-ইমরান-৪: ১০৩)
