• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label ইসলাম বনাম গণতন্ত্র. Show all posts
Showing posts with label ইসলাম বনাম গণতন্ত্র. Show all posts

30 November, 2016

ইসলাম বনাম গণতন্ত্র

গণতন্ত্র কি ? তা বুঝতে বিশ্লেষাত্তক ব্যাখ্যা প্রয়োজন
 গণতন্ত্রশব্দটির ব্যুত্পত্তিগত অর্থ জনগণের ক্ষমতাঅর্থাত্ সরকার বা শাসন ব্যবস্থা যখন জন অভিমত দ্বারা পরিচালিত হয় তখন তাকে গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করা হয়ে থাকেতার মানে সরকার পরিচালনায় যখন জনগণের অভিমত প্রতিফলিত হয় তখন উক্ত শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর গেটিসবার্গ এড্রেস-এ বলেছিলেন, গণতন্ত্র জনগণের সরকার, জনগণের দ্বারা গঠিত সরকার এবং জনগণের জন্য সরকারগণতন্ত্র সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করে থাকেনশুধু তাই নয়, সারা বিশ্ব আজ গণতন্ত্রের প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেঅনেকে বলেন, প্রকৃতপক্ষে পৃথিবীতে গণতন্ত্র বা জনগণের শাসন বলে কিছু নেইতাদের মতে, ‘গণতন্ত্রএকটি মুখরোচক শব্দ ছাড়া আর কিছুই নয়পৃথিবীর কোথাও জনগণের শাসন আছে বলে তারা মনে করেন নাআসলে জনগণের নামে গুটিকয়েক ব্যক্তিই রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে থাকেন বলে তাঁরা মনে করেনজনগণের অধিকার শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেভোটের পরে শাসনকার্য পরিচালনায় জনগণের কোনো ভূমিকা আছে বলে তারা মনে করেন নাবিশেষজ্ঞদের মতে, গণতন্ত্র এমন একটি সরকার যেখানে প্রত্যেক সদস্যের অংশগ্রহণ রয়েছেএ অংশগ্রহণ কথাটিও বিতর্কিত হয়ে পড়েছে