• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label শবেবরাত. Show all posts
Showing posts with label শবেবরাত. Show all posts

09 May, 2016

শবেবরাত

                            শবেবরাত
আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সাধারণভাবে শবেবরাতবা লায়লাতুল বারাআত(ليلة البراءة) বলা হয়শবেবরাতশব্দটি ফারসীএর অর্থ হিস্সা বা নির্দেশ পাওয়ার রাত্রি দ্বিতীয় শব্দটি আরবীযার অর্থ বিচ্ছেদ বা মুক্তির রাত্রিএদেশে শবেবরাত সৌভাগ্য রজনীহিসাবেই পালিত হয়এজন্য সরকারী ছুটি ঘোষিত হয় লোকেরা ধারণা করে যে, এ রাতে বান্দাহর গুনাহ মাফ হয়আয়ু ও রূযী বৃদ্ধি করা হয়সারা বছরের হায়াত-মউতের ও ভাগ্যের রেজিষ্ট্রার লিখিত হয়এই রাতে রূহগুলো সব আত্মীয়-স্বজনের সাথে মুলাক্বাতের জন্য পৃথিবীতে নেমে আসে বিশেষ করে বিধবারা মনে করেন যে, তাদের স্বামীদের রূহ ঐ রাতে ঘরে ফেরে এজন্য ঘরের মধ্যে আলো জ্বেলে বিধবাগণ সারা রাত মৃত স্বামীর রূহের আগমনের আশায় বুক বেঁধে বসে থাকেনবাসগৃহ ধুপ-ধুনা, আগরবাতি, মোমবাতি ইত্যাদি দিয়ে আলোকিত করা হয়অগণিত বাল্ব জ্বালিয়ে আলোকসজ্জা করা হয় এজন্য সরকারী পুরস্কারও ঘোষণা করা হয়আত্মীয়রা সব দলে দলে গোরস্থানে ছুটে যায় হালুয়া-রুটির হিড়িক পড়ে যায়ছেলেরা পটকা ফাটিয়ে আতশবাজি করে হৈ-হুল্লোড়ে রাত কাটিয়ে দেয়যারা কখনো ছালাতে অভ্যস্ত নয়, তারাও ঐ রাতে মসজিদে গিয়ে ছালাতে আল্ফিয়াহ(الصلاة الألفية) বা ১০০ রাকআত ছালাত আদায়ে রত হয়, যেখানে প্রতি রাকআতে ১০ বার করে সূরায়ে ইখলাছ পড়া হয়সংক্ষেপে এই হল এদেশে শবেবরাতের নামে প্রচলিত ইসলামী পর্বের বাস্তব চিত্র