• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label ইসলাম ও জঙ্গীবাদ. Show all posts
Showing posts with label ইসলাম ও জঙ্গীবাদ. Show all posts

10 November, 2016

ইসলাম ও জঙ্গীবাদ

কখনো তালেবান, কখনো আল-কায়েদা, কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো আইএস; এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে একটি বিশেষ গোষ্ঠীর আবির্ভাব ঘটে, যাদেরকে আমরা জঙ্গী গোষ্ঠী বলে জানিসময়ের ব্যবধানে এক পর্যায়ে এদের সাময়িক পতনও হয়কিন্তু মাঝখান দিয়ে প্রাণ হারায় অসংখ্য নিরপরাধ মানুষগুরুতর আহত ও পঙ্গু হয় অনেকেইধ্বংস হয় বহু স্থাপনাশুধু তাই নয়, প্রতিবারই সারা বিশ্বে মুসলমানদের দেখানো হয় একটা সন্ত্রাসী জাতি হিসাবেআর এভাবেই একদল বিপথগামী চরমপন্থীদের কারণে ইসলাম, মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছেঅবস্থা এখন এমন যে, জঙ্গীবাদ শব্দটি শুনলেই চোখের সামনে মুসলমানদের চেহারা ভেসে ওঠেঅথচ জঙ্গীবাদের সাথে ইসলামের দূরতম কোন সম্পর্ক নেই
কুরআন ও হাদীছের আলোকে জঙ্গীবাদ একটি ভ্রান্তপথের নামপবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا إِنَّ اللهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ- তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ কর (তাদের বিরুদ্ধে) যারা তোমাদের সাথে যুদ্ধ করছেকিন্তু সীমালঙ্ঘন কর নানিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পসন্দ করেন না (বাকবারাহ ২/১৯০)
এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় মহানবী (ছাঃ)-এর একটি হাদীছ থেকেবুরাইদাহ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) যখন কোন সৈন্যদলকে প্রেরণ করতেন তখন বলতেন,اغْزُوْا بِاسْمِ اللهِ فِىْ سَبِيْلِ اللهِ قَاتِلُوْا مَنْ كَفَرَ بِاللهِ اغْزُوْا وَلاَ تَغُلُّوْا وَلاَ تَغْدِرُوْا وَلاَ تَمْثُلُوْا وَلاَ تَقْتُلُوْا وَلِيْدًا- তোমরা আল্লাহর নামে তাঁর রাস্তায় যুদ্ধ করযুদ্ধ কর কিন্তু গণীমতের মাল খেয়ানত কর নাচুক্তি ভঙ্গ কর নাশত্রুর অঙ্গহানি কর নাশিশুদের হত্যা কর না।[1]
উক্ত আয়াত ও হাদীছ থেকে বুঝা যাচ্ছে যে, প্রথমতঃ যুদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্তকিন্তু বর্তমানে সিংহভাগ আক্রমণই হল সাধারণ মানুষদের বিরুদ্ধেসুতরাং তাদের এহেন কর্ম ইসলাম সম্মত হওয়ার প্রশ্নই ওঠে না