• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label বায়‘এ মুআজ্জাল. Show all posts
Showing posts with label বায়‘এ মুআজ্জাল. Show all posts

01 April, 2017

বায়‘এ মুআজ্জাল


মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعَتَيْنِ فِى بَيْعَةٍ، رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاؤُدَ وَالنَّسَائِيُّ-
আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয় নিষেধ করেছেন’।[1] অর্থাৎ এক ব্যবসায়ে দুই ধরনের বিক্রয়।
ইমাম তিরমিযী বলেন, এ বিষয়ে আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন ওমর ও আব্দুল্লাহ বিন মাসঊদ থেকে হাদীছ রয়েছে। আবু হুরায়রা বর্ণিত অত্র হাদীছ ‘হাসান ছহীহ’। এর উপরে আমল রয়েছে বিদ্বানগণের মধ্যে। কোন কোন বিদ্বান ব্যাখ্যা করেছেন, ‘এক বিক্রয়ে দুই বিক্রি নিষিদ্ধ’ অর্থ যেমন কেউ বলল, আমি তোমার নিকট কাপড়টি বিক্রি করলাম নগদে ১০ টাকায় এবং বাকীতে ২০ টাকায়। অতঃপর তারা যদি কোন একটির উপর সিদ্ধান্ত নিয়ে পৃথক হয়, তাহ’লে তাতে কোন দোষ নেই’।
এখানে ইমাম তিরমিযীর ব্যাখ্যায় প্রশ্ন রয়েছে। কেননা যেকোন একটির উপরে নয়, বরং কম মূল্যটির উপর সিদ্ধান্ত হ’তে হবে, বাকীতে বেশী মূল্যের উপর নয়। কেননা সেটি সূদ হবে। যা আবু হুরায়রা বর্ণিত অন্য হাদীছ (আবুদাঊদ হা/৩৪৬১) দ্বারা প্রমাণিত।
উপরোক্ত হাদীছের ব্যাখ্যায় আব্দুল ওয়াহহাব ইবনু আত্বা আল-বাগদাদী (মৃ. ২০৪ হি./৮২০ খৃ.) বলেন, ‘এটি তোমার জন্য নগদে দশ ও বাকীতে বিশ’। ইমাম ইবনু কুতায়বা দীনাওয়ারী বলেন, ‘নিষিদ্ধ ব্যবসা সমূহের অন্যতম হ’ল, এক বিক্রিতে দুই শর্ত। সেটি এই যে, কোন ব্যক্তি একটি মাল কিনবে দুই মাসের বাকীতে দুই দীনারে এবং তিন মাসের বাকীতে তিন দীনারে। আর এটা হ’ল এক বিক্রির মধ্যে দুই বিক্রি’।[2]
উক্ত হাদীছের ব্যাখ্যায় অন্যান্যগণ বলেন, বিক্রেতা যদি ক্রেতাকে বলে, আমি তোমার নিকট এই কাপড়টি বিক্রয় করলাম নগদে ১০০ টাকায় এবং বাকীতে ১২০ টাকায়। এতে যদি ক্রেতা বলে ‘আমি কবুল করলাম’। অতঃপর ঐ অবস্থায় স্থান ত্যাগ করে ও পৃথক হয়ে যায়। অথচ নগদ না বাকী সেটা নির্দিষ্ট না করে, তাহ’লে এই অজ্ঞতার কারণে ব্যবসাটি বাতিল হবে। কিন্তু যদি দু’টি মূল্যের কোন একটিতে মূল্য নির্দিষ্ট হয়ে যায়। যেমন ক্রেতা বলল, আমি অধিক মূল্যে বাকীতে মাল খরীদ করতে রাযী হ’লাম, তাহ’লে উক্ত ব্যবসা সিদ্ধ হবে। কারণ এখানে অজ্ঞতা থাকবে না।
মিশকাতের বাংলা অনুবাদক নূর মুহাম্মাদ আ’জমী উক্ত হাদীছের (হা/২৭৪৪ (৩৫) ব্যাখ্যায় বলেন, এর অর্থ নগদ দামে পাঁচ টাকা মূল্য, আর বাকী নিলে ছয় টাকা, একদিক নির্ধারিত না করিয়া ক্রয়-বিক্রয় সাব্যস্ত করা নিষিদ্ধ (পৃ. ৬/৫৮)