• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label ইসলামী শিক্ষার গুরুত্ব : প্রেক্ষাপট বাংলাদেশ. Show all posts
Showing posts with label ইসলামী শিক্ষার গুরুত্ব : প্রেক্ষাপট বাংলাদেশ. Show all posts

17 July, 2017

ইসলামী শিক্ষার গুরুত্ব : প্রেক্ষাপট বাংলাদেশ

---লিলবর আল-বারাদী
মানব সমাজে ‘শিক্ষা’ হ’ল একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের সফলতা ও বিকাশ লাভের অন্যতম বাহন হ’ল ‘শিক্ষা’। শিক্ষার মাধ্যমেই মানুষের মধ্যে জাগ্রত হয় বিবেক ও সুপ্রবৃত্তি। আর এ জন্যেই বলা হয়, শিক্ষাই হচ্ছে একটি সভ্য সমাজ ও জাতির মেরুদন্ড। সুতরাং শিক্ষা ব্যতিত কোন মানব, সমাজ ও জাতি কখনও উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম নয়। সভ্যতা, সম্মান, মর্যাদা এবং সকল প্রকার সাফল্য ও উন্নতির মূল চাবিকাঠি হ’ল শিক্ষা। শিক্ষার মানদন্ডে প্রত্যেকের স্ব স্ব মর্যাদা পরিলক্ষিত হয়। আর শিক্ষার মর্যাদার মানদন্ডে প্রকৃত মানুষ ও ইতর প্রাণির এ দু’য়ের মধ্যে পার্থক্য করা যায়। কারণ মানুষ যা শিখে তা-ই তার ব্যক্তিগত জীবনে ও সমাজে বাস্তবায়ন করতে চায়। যে জাতি যত বেশী শিক্ষিত, বাহ্যিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে সে জাতি তত বেশী উন্নতির সফলতার শিখরে।
শিক্ষা হ’ল একটি সমাজ বা জাতির নির্ভরযোগ্য ভিত্তি। তাই শিক্ষা সম্পর্কে জ্ঞানীগণ বহু হিতবাক্য উচ্চারণ করেছেন। ইংরেজীতে বলা হয়েছে, Education is the backbone of a nation. ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’। সংস্কৃত ভাষায় বলাহয়,‘বিদ্যা সর্বস্য ভূষনম’। বিদ্যাহীন মানুষ অন্ধের সমতুল্য। আর চোখ থাকলেও সে ভাল-মন্দের পার্থক্য করতে সক্ষম হয় না। আলী (রাঃ) বলেছেন,‘অন্ধ নয়নের কাছে সূর্য নয়ন কার্যকরী’।  অতএব এটাই প্রতিপাদ্য যে, বিদ্যা শিক্ষা করা অতিব যরূরী। এ সম্পর্কে রাসূলুল্লাহ্ (ছাঃ) বলেছেন, ‘প্রত্যেক মুসলিমের জন্য ইলম (বিদ্যা) অর্জন করা ফরয’  ।