• আমাদের দাওয়াত : সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর। আসুন! পবিত্র কুর‘আন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
Showing posts with label মুমিনের অতিবাহিত রাত. Show all posts
Showing posts with label মুমিনের অতিবাহিত রাত. Show all posts

23 October, 2016

মুমিনের অতিবাহিত রাত

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

মুমিনের সকাল-সন্ধ্যা আল্লাহর জন্য নিবেদিত হবে। তার প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে আল্লাহর স্মরণে এবং তাঁর বিধান পালনের মাধ্যমে। তার সকল কর্ম সম্পাদিত হবে রাসূলুল্লাহ (ছাঃ)-এর অনুসরণ-অনুকরণের মধ্য দিয়ে। যেমনভাবে মুমিনের দিন অতিবাহিত করার আদব শিক্ষা দেওয়া হয়েছে, অনুরূপভাবে রাত্রি অতিবাহিত করার আদব বা শিষ্টাচার ইসলাম বিশেষভাবে শিক্ষা দিয়েছে। ঐসব আদব কুরআন ও হাদীছে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। যাতে মুমিন প্রতিটি রাত আল্লাহর রেযামন্দী ও সন্তোষে অতিবাহিত করে সফলকাম ও কামিয়াব হ’তে পারে। এখানে আমরা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে মুমিনের রাত্রি যাপনের আদব ও আহকাম তথা শিষ্টাচার ও বিধান সংক্ষিপ্তাকারে উপস্থাপনের চেষ্টা করব। যা পড়ে পাঠক অবহিত হ’তে পারবেন, রাত কিভাবে অতিক্রম করতে হয়।
রাত আল্লাহর সৃষ্টির নিদর্শন :
রাত আল্লাহর সৃষ্টির এক বড় নিদর্শন (ইসরা ১৭/১২)। একে আল্লাহ মানুষের আরাম-আয়েশ ও প্রশান্তির উপায় হিসাবে সৃষ্টি করেছেন (আন‘আম ৬/৯৬; নাহল ১৬/৮৬)। আল্লাহ রাতকে মানুষের জন্য আবরণ বা আড়াল হিসাবে সৃষ্টি করেছেন(ফুরক্বান ২৫/৫৭)
মহান আল্লাহ রাতের কোন অংশবিশেষ প্রকাশ না করে সর্বদা দিন কায়েমে সক্ষম। আবার দিনের কোন আভা বা আলোকচ্ছটা প্রকাশিত না করে সর্বদা রাত কায়েমে পূর্ণ ক্ষমতাবান (ক্বাছাছ ২৮/৭১-৭২)। যেমন মেরু অঞ্চলে ৬ মাস রাত ও ৬ মাস দিন থাকে।